১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
হিন্দি টেলিদুনিয়ার অন্যতম 'পাওয়ার কাপল' জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙন ধরল। ১৪ বছরের সংসার ও তিন সন্তানের মা-বাবা এই তারকা জুটি এবার যতিচিহ্ন টানলেন সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় মাসখানেক ধরেই আর এক ছাদের তলায় থাকছেন না জয় এবং মাহি।
চলতি বছরের জুলাই মাস থেকেই জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই সময় এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। মাসখানেক আগে মাহিও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন।
তবে ভাঙনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে? এবার জয়-মাহির এক ঘনিষ্ঠ বন্ধুই ফাঁস করে দিলেন তাদের বর্তমান অবস্থান। জুলাই-আগস্ট মাসেই আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন জয় ভানুশালি ও মাহি ভিজ। কিন্তু তারা বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন।
একসময় জয়-মাহির সামাজিক মাধ্যমে চোখ রাখলেই সুখী গৃহকোণের ঝলক মিলত। তবে মাসখানেক ধরে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। ভ্লগ তো দূরের কথা, এই সময়ের মধ্যে একে-অপরের সঙ্গে কোনও ছবি পর্যন্ত শেয়ার করেননি তারা। কেন এই সুখের সংসারে ভাঙন ধরল, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই।
মাহি বিজ নাকি স্বামী জয়কে নিয়ে এতটাই 'সন্দেহ বাতিকগ্রস্থ' হয়ে পড়েছিলেন যে অভিনেতা স্ত্রীর থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন। যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গড়ায়।
উল্লেখ্য, ২০১১ সালে ভালোবেসে একে-অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জয়-মাহি। বছরখানেক চুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। তার দু'বছর বাদে ২০১৯ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা তারা। তবে ২০২৪ সাল থেকে জয়-মাহির মধ্যে সমস্যা শুরু হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








